Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

টুইট করে হরমুজ দখল হবে না, ট্রাম্পকে কটাক্ষ ইরানের

হরমুজ প্রণালী খুব শীঘ্রই আমেরিকার অংশ হবে। ফের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা নিয়ে তীব্র কটাক্ষ ইরানের।

টুইট করে হরমুজ দখল হবে না, ট্রাম্পকে কটাক্ষ ইরানের
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হরমুজ প্রণালী খুব শীঘ্রই আমেরিকার অংশ হবে। ফের দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা নিয়ে তীব্র কটাক্ষ ইরানের। তাদের পালটা দাবি, হরমুজ ইরানের ছিল, রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ইরানের ডেপুটি বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ একমাত্র ইরানের নির্দেশেই বন্ধ এবং খোলা হবে। এক্স হ্যান্ডলে তাঁর খোঁচা, ‘ট্রাম্প বলেছেন যে, ইরানকে যুদ্ধে হারানোর পর তিনি হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ  হিসাবে ঘোষণা করবেন। কিন্তু টুইট করে, যুদ্ধজাহাজ পাঠিয়ে , আদেশ জারি করে বা নির্বাচনি ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা সম্ভব নয়।।’ ঘারিবাবাদি আরও লিখেছেন, ‘আপনি (ট্রাম্প) যুদ্ধে পর্যদুস্ত হয়েছেন। এই সত্যিটা মেনে নিন। যতদিন পর্যন্ত আপনারা পরাজয়ের বাস্তবতা মেনে না নিচ্ছেন এবং আপনাদের অবাস্তব ও বিভ্রান্তিকর ধারণা ত্যাগ না করছেন, ততদিন ইরান হরমুজে অবরোধ অব্যাহত রাখবে।’ গত বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজের উপর আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমেরিকা যে নৌ-অবরোধ চালাচ্ছে, তা ইরান ভাঙতে পারেনি বলেও দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ