Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

হোপকন ২০২৫

হোপকন ২০২৫
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি শহরে আয়োজিত হল হোপকন ২০২৫। যোগ দিয়েছিলেন শহরের প্রথিতযশা জেরিয়াট্রিশিয়ান, হেমাটোলজি, ইউরোলজি, নিউক্লিয়ার মেডিসিন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন ডাঃ পয়োধী ধর, ডাঃ অঞ্জন অধিকারী, ডাঃ বিবেক আগরওয়াল, ডাঃ হিমাদ্রি দাস, ডাঃ পার্থপ্রতিম দাস, ডাঃ ধীরেশ চৌধুরি, ডাঃ তুলিকা ভট্টাচার্য, ডাঃ অরুণাংশু তালুকদার, অনিন্দ্য দাস,  তানিয়া সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া প্রমুখ। 

Advertisement

ডাঃ পয়োধী ধর বলেন, ভারতে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব ঘটছে প্রযুক্তির সংযোগে। তবে আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যাও বাড়ছে, তাই উন্নত প্রযুক্তির পাশাপাশি এই পরিষেবার সঙ্গে জুড়তে হবে সহমর্মিতা ও মানবিক বোধ। 
বাড়িতে বয়স্কদের যত্ন নেওয়া ও তাঁদের পরিচর্যা নিয়ে কথা বলেন ডাঃ ধীরেশ চৌধুরি। এছাড়াও সঠিক খাদ্যাভ্যাস এবং পরিবেশ রক্ষা নিয়ে ছিল বিশেষ আলোচনা সভা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ