Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হুগলি: ভোটার তালিকা নিয়ে সর্বদল বৈঠক জেলাশাসকের

বুধবার সর্বদল বৈঠক করলেন হুগলির নবনিযুক্ত জেলাশাসক খুরশেদ আলি কাদরি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে ওই বৈঠক ডাকা হয়েছিল।

হুগলি: ভোটার তালিকা নিয়ে সর্বদল বৈঠক জেলাশাসকের
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বুধবার সর্বদল বৈঠক করলেন হুগলির নবনিযুক্ত জেলাশাসক খুরশেদ আলি কাদরি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে ওই বৈঠক ডাকা হয়েছিল। বুধবার চুঁচুড়ার সার্কিট হাউসে তিনি বৈঠকটি করেন। নবনিযুক্ত জেলাশাসক অবশ্য এদিন বৈঠক সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই নিবিড় সংশোধনী নিয়ে মূলত সমস্ত রাজনৈতিক দলকে অবগত করানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৯ ডিসেম্বর নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশিত হবে। তারপরে ওই বিষয়ে সংশোধনীর আবেদন করা যাবে। এদিন মোট আটটি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে হাজির ছিলেন। রাজ্যের শাসক ও বিরোধী দলের নেতৃত্বও উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলের নেতারা সকলেই জানিয়েছেন, স্বচ্ছ ভোটার তালিকা হোক, সেটাই দাবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ