Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃষ্টিতে জলমগ্ন বাড়ি, বকখালির হোটেলে আশ্রয় ১৫ পরিবারের

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের অমরাবতি গ্রাম প্লাবিত। বাড়িঘর জলে ডুবে গিয়েছে। আশ্রয় বলতে স্কুল ছিল।

বৃষ্টিতে জলমগ্ন বাড়ি, বকখালির হোটেলে আশ্রয় ১৫ পরিবারের
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের অমরাবতি গ্রাম প্লাবিত। বাড়িঘর জলে ডুবে গিয়েছে। আশ্রয় বলতে স্কুল ছিল। কিন্তু সেখানেও বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই গ্রামবাসীদের এখন আশ্রয় নিতে হয়েছে হোটেলে। গ্রামের প্রায় ৬৫ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে নিজেদের ভিটে ছেড়ে এখন হোটেলে ঠাঁই নিয়েছে ১৫টি পরিবার। স্থানীয় পঞ্চায়েত থেকে দুর্গতদের প্রয়োজনীয় খাদ্য-পানীয় দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরেই ভালো বৃষ্টি হচ্ছে উপকূলে। তাতেই জল জমতে শুরু করে এই গ্রামে। গ্রামবাসীদের দাবি, শুক্রবার-শনিবারের বর্ষণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মাঠঘাট জলে ডুবেছে। টিউবওয়েলের মুখ পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। পানীয় জলের সমস্যাও হয়েছে। রান্না করা শিকেয় উঠেছে। ঘরে খাট সমান জল জমে যাওয়ায় আর থাকার মতো অবস্থায় নেই অনেক পরিবারই। যাঁদের একদমই থাকার মতো পরিস্থিতি নেই, তাঁদের গোটা পরিবার বাধ্য হয়ে হোটেলে আশ্রয় নিয়েছে। এছাড়া কিছু পরিবারের কিছু সদস্য হোটেলে গেলেও বাকিরা বাড়ি পাহারা দিতে রয়ে গিয়েছেন।

Advertisement

বিপর্যস্ত পরিবারগুলি জানিয়েছে, জমা জল নামার জায়গা নেই। তাই যত বৃষ্টি হচ্ছে, ততই জল বাড়ছে। কেউ বাড়ির দরকারি সামগ্রী নিয়ে হোটেলে উঠেছেন, কেউ খাটের উপরই সব রেখেছেন। কবে জল নামবে, এখন সেই আশায় দিন গুনছেন দুর্গতরা। এই নিয়ে সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, আগের সরকারের আমলে বহু সরকারি জমি দখল হয়ে গিয়েছে। খালের মুখ বন্ধ। তাই জল বেরতে পারছে না। জেসিবি দিয়ে ড্রেন কাটিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। আশা করা যাচ্ছে দুই একদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ