Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

ঘরোয়া চোট আঘাতে হোমিওপ্যাথিক সমাধান

পরামর্শে ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (সল্টলেক)-এর প্রাক্তন অধিকর্তা ডাঃ গৌতম আশ।

ঘরোয়া চোট আঘাতে হোমিওপ্যাথিক সমাধান
  • ২৫ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

পরামর্শে ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি (সল্টলেক)-এর প্রাক্তন অধিকর্তা ডাঃ গৌতম আশ।

Advertisement

১) পড়ে গিয়ে চোট লাগলে, ফুলে গেলে, ব্যথা হলে, ছড়ে গেলে, রক্ত জমাট বেঁধে গেলে, কোথাও আঘাত লাগলে, ব্যথা হলে আর্নিকা মন্টানা অত্যন্ত উপকারী। চোটের জায়গায় মাদার টিংচার লাগানোও যেতে পারে। আবার ৩০, ২০০, ১০০০ শক্তির ওষুধ ঘন ঘন খাওয়ানো যায়। ২) ব্লেড, ক্ষুর বা বঁটির মতো অত্যন্ত ধারালো বস্তুতে শরীরের কোথাও কেটে গেলে ও রক্ত বেরলে ক্ষতস্থান সেলাইয়ের পর স্ট্যাফিসাগ্রিয়া ওষুধটি দিলে তা দ্রুত ক্ষত শুকোতে কাজে আসে। ৩) শরীরের কোনও অংশ থেঁতলে বা খুবলে গেলে অথবা দরজায় আঙুল পিষে গেলে সেক্ষেত্রে হাইপেরিকাম, বেলিস পেরেনিস ওষুধ কার্যকরী। ৪) ত্বকের কোনও অংশ পুড়ে গেলে সেখানে ক্যান্থারিস মাদার টিংচার লাগানো যেতে পারে সরাসরি। এছাড়া ৩০ ও ৬ শক্তির ওষুধ খাওয়ানো যায়। রয়েছে লিডাম পল, আর্টিকা ইউরেন্স, হাইপেরিকামের-এর মতো ওষুধও। ৫) হাঁ হয়ে আছে এমন ক্ষতে ড্রেসিং করার পরে একটি জীবাণুমুক্ত গজ ক্যালেন্ডুলা মাদার টিংচারে ভিজিয়ে সেই গজ শুকিয়ে নিয়ে ক্ষতস্থানে লাগানো যেতে পারে। এছাড়াও লাগানো যেতে পারে অর্জুনা টার্মিনালিয়া মাদার টিংচার। ওষুধগুলি দ্রুত ক্ষতপূরণ হতে সাহায্য করে। সংক্রমণ ও পুঁজ হওয়া রোধ করে। ক্ষতে স্টিচ পড়ার পরে একটি গজে ক্যালন্ডুলা মাদার টিংচার ঢেলে, গজ একটু শুকিয়ে গেলে সেলাই-এর উপর বসিয়ে দেওয়া যেতে পারে। অথবা অর্জুনা টার্মিনালিয়া লাগিয়ে জায়গাটি ড্রেসিং করা যেতে পারে। এরপর ৬, ৩০ বা ২০০ শক্তির ওষুধ ১ বা ২ কিংবা ৩ ঘণ্টা অন্তর খাওয়ানো যেতে পারে। ৬) শরীরে পিন বা পেরেক ফুটে যাওয়ার মতো সমস্যা তৈরি হলে লিডাম পল, হাইপেরিকাম খুব উপকারী। ৭) কোথাও পড়ে গিয়ে শরীরের কোনও জায়গায় আঘাত লেগেছে, ওই হাত বা পা নাড়াতে পারছে না রোগী, পেশি শক্ত হয়ে গিয়েছে, এমন ক্ষেত্রে রোগী যদি শুয়ে বা বসে থাকলে আরাম পান ও হাঁটতে গেলে ব্যথা হয় সেক্ষেত্রে ব্রায়োনিয়া ভালো কাজ করে। আবার হাঁটাচলা করলে একটু ভালো লাগে তবে হাঁটার শুরুতেই ব্যথা হয় কিন্তু চলাফেরা করতে করতেই ব্যথা কমে গেলে রাসটক্স, রুটা ভালো। ৮) মৌমাছি, কাঁকড়াবিছে হুল ফোটানোর পর তীব্র জ্বালা হচ্ছে এমন হলে এপিস মেলিফিকা, আর্সেনিক অ্যালবাম, হাইপেরিকাম ওষুধ দারুণ কার্যকর।

Advertisement
সম্পর্কিত সংবাদ