Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

হোমাই-এর সুবর্ণ জয়ন্তী পরিকল্পনা

সর্বভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠন দ্য হোমিওপ্যাথি মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (হোমাই)- এর ৫০ বছর পূর্তি হবে চলতি বছরের ডিসেম্বরে। সেই উপলক্ষে ২৬-২৮ ডিসেম্বর তিনদিন ব্যাপী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

হোমাই-এর সুবর্ণ জয়ন্তী পরিকল্পনা
  • ২৯ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

সর্বভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠন দ্য হোমিওপ্যাথি মেডিক্যাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (হোমাই)- এর ৫০ বছর পূর্তি হবে চলতি বছরের ডিসেম্বরে। সেই উপলক্ষে ২৬-২৮ ডিসেম্বর তিনদিন ব্যাপী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি প্রেস ক্লাবে হোমাই-এর রাজ্য শাখার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন অগ্ৰণী হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারক সংস্থার কর্ণধার ডাঃ জি পি সরকার, চঞ্চল দেব প্রমুখ। হোমাইয়ের জাতীয় সভাপতি ডাঃ শ্যামল মুখোপাধ্যায় জানান, মহাসম্মেলনে দেশ ও বিদেশের বহু নামীদামি চিকিৎসক উপস্থিত থাকবেন। আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক ডাঃ এইচ ডি জয়সওয়াল জানান, হোমাই-এর ৫০ বছরের বর্ণময় ইতিহাসসমৃদ্ধ প্রদর্শনীরও আয়োজন থাকবে। ‘প্রসঙ্গত, হোমিও এক্সপো ২০২৫’-এর আয়োজন বিশ্বে এই প্রথম হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ