নয়াদিল্লি: হকি এশিয়া কাপে ভারতে আসতে নারাজ পাকিস্তান। সেই সুযোগে শিকে ছিঁড়তে পারে বাংলাদেশের। ভারতীয় হকি ফেডারেশন সূত্রে তেমন খবরই শোনা যাচ্ছে। এবার এশিয়া কাপ হবে ভারতের মাটিতে। কিন্তু এদেশে কোনও ম্যাচ খেলবে না বলে জানিয়ে দিয়েছে পাক হকি সংস্থা। সেই জায়গা ভরাট করতেই আমন্ত্রণ জানানো হতে পারে বাংলাদেশকে।



