Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ার কারখানায় নতুন বেতন চুক্তির দাবিতে অবস্থান

হলদিয়ার কারখানায় নতুন বেতন চুক্তির দাবিতে অবস্থান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার এমসিপিআই(মিৎসুবিশি) রাসায়নিক কারখানায় নতুন বেতনচুক্তির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন স্থায়ী শ্রমিক কর্মচারীরা। মাসদেড়েক আগেই ওই সংস্থার অস্থায়ী শ্রমিক কর্মচারীদের নতুন বেতন চুক্তি স্বাক্ষর হয়েছে। এরপরই স্থায়ী কর্মীরা দ্রুত বকেয়া বেতনচুক্তির দাবিতে সোমবার রাত থেকে সরব হয়েছেন। দাবিসনদের ভিত্তিতে প্রায় দু’বছর হল নতুন বেতন চুক্তি বকেয়া রয়েছে। কর্মীদের দাবি, কারখানা কর্তৃপক্ষ দাবি সনদ করার ব্যাপারে টালবাহানা করছে। কর্তৃপক্ষের দাবি, শ্রমদপ্তরের সাথে দাবি সনদ নিয়ে আলোচনা চলছে। 
Advertisement
আইএনটিটিইউসি নেতা মিলন মণ্ডল বলেন, শ্রমিকদের একাংশ আন্দোলনে নেমেছে। বেতন কতখানি বাড়বে তা নিয়ে আলোচনা চলছে। কারখানা কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদী। হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন, সোমবার ওই কারখানার স্থায়ী কর্মীদের দাবি সনদ নিয়ে বৈঠক করা হয়েছে। ত্রিপাক্ষিক বৈঠকে কর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তী বৈঠকের জন্য কারখানা কর্তৃপক্ষ এবং কর্মী প্রতিনিধিদের দিন জানানো হয়েছে।
 
সম্পর্কিত সংবাদ