Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় মা সারদার আবির্ভাব তিথি পালিত  

হলদিয়ায় মা সারদার আবির্ভাব তিথি পালিত
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: রবিবার মা সারদাদেবীর ১৭২তম আবির্ভাব তিথি উদযাপন অনুষ্ঠান মর্যাদা ও সাড়ম্বরে হলদিয়ায় পালিত হয়েছে। এদিন দুর্গাচকে হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সারদাতীর্থ ভবনে মায়ের তিথি পুজো হয়। এই উপলক্ষ্যে ভোরে মঙ্গলারতি, বেদ ও গীতা পাঠ এবং স্তবগানের মধ‍্য দিয়ে আবির্ভাব তিথি  মাঙ্গলিক অনুষ্ঠানের সূচনা হয়। সকাল থেকে শুরু হয় বিশেষ পুজো পাঠ, পুষ্পাঞ্জলি, ভক্তিগীতি, হোম ও দুপুরে  ভোগ নিবেদন হয়। সারদা মায়ের জীবন ও আদর্শ প্রসঙ্গ পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরহিত করেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়ার সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দ মহারাজ। এদিন হলদিয়ার খঞ্জনচক শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাঘরে সারদা মায়ের জন্মোৎসব পালিত হয়েছে মর্যাদা সহকারে। মায়ের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন প্রবীণ শিক্ষক সুজনকুমার বালা, মধুপ রায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ