Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাইস্কুলের মূল গেটের সামনে হাট বসায় সমস্যা

হাইস্কুলের মূল গেটের সামনে হাট বসায় সমস্যা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি ও বাগডোগরা: বাগডোগরা শুভমায়া সূর্য নারায়ণ হিন্দি হাইস্কুলের মূল গেটের সামনে বসছে হাট। এনিয়ে বহু বছর ধরেই পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকাদের সমস্যায় পড়তে হচ্ছে। বৃহস্পতিবার সকালে স্কুল কর্তৃপক্ষ প্রবেশ পথ খালি করার অভিযানে নামে। এতে উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার বাগডোগরা সাপ্তাহিক হাট।
Advertisement
এদিন স্কুলের প্রধান গেটের সামনে প্রতি সপ্তাহের মতো সব্জির বাজার বসে। এতে ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশ করতে সমস্যায় পড়তে হয়। এদিন স্কুলে পরীক্ষা ছিল। সময় মতো পড়ুয়ারা পৌঁছতে না পারায় শিক্ষকেরা বাগডোগরা থানায় খবর দেন। পুলিস ঘটনাস্থলে এসে সব্জি বহনকারী গাড়িগুলি সরিয়ে দেয়।
সম্পর্কিত সংবাদ