Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুনাফা বাড়ল হিন্দুস্তান কপারের

মুনাফা বাড়াল হিন্দুস্তান কপার লিমিটেড। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৭৯.৩৬ কোটি টাকা।

মুনাফা বাড়ল হিন্দুস্তান কপারের
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুনাফা বাড়াল হিন্দুস্তান কপার লিমিটেড। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কর পূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৭৯.৩৬ কোটি টাকা। গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় তা ১৬.৩৭ শতাংশ বেড়েছে। কর পরবর্তী মুনাফাও ১৮.৪ শতাংশ বেড়ে হয়েছে ১৩৪.২৮ কোটি টাকা। জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে হিন্দুস্থান কপারের ব্যবসা থেকে আয় হয়েছে ৫১৬.৩৭ কোটি টাকা। গত বছর ওই একই সময়ে তা ছিল ৪৯৩.৬ কোটি টাকা। সংস্থার কর্তাদের বক্তব্য, গোটা বিশ্বই কার্বন নির্গমন কমাতে চাইছে। তাই ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ছে। এই সবই তামার চাহিদা বাড়াবে। তাই আগামী দিনে আরও ভালো আর্থিক ফলের বিষয়ে আশাবাদী সংস্থাটি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ