Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে হিন্দু খুন: ব্যবস্থা নিতে ফের ঢাকাকে বার্তা নয়াদিল্লির

বাংলাদেশে গত কয়েক সপ্তাহে পাঁচজন হিন্দুকে খুন নিয়ে ফের বিবৃতি দিল ভারত।

বাংলাদেশে হিন্দু খুন: ব্যবস্থা নিতে ফের ঢাকাকে বার্তা নয়াদিল্লির
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশে গত কয়েক সপ্তাহে পাঁচজন হিন্দুকে খুন নিয়ে ফের বিবৃতি দিল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা দেখছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের সংখ্যা বাড়ছে। যা অত্যন্ত উদ্বেগজনক। মৌলবাদীরা সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসার জায়গাতেও হামলা চালাচ্ছে। এই ধরনের ধর্মীয় হামলাকে দ্রুত ও কড়া হাতে মোকাবিলা করতে হবে।’ রণধীর আরও বলেন, ‘দেখা যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলির জন্য ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক মতপার্থক্য বা অন্য কোনও কারণকে দায়ী করা হচ্ছে। এটিও অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাগুলিকে গুরুত্ব না দেওয়ায় অপরাধীদের মধ্যে সাহস বাড়ছে এবং সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়ছে।’

Advertisement

এদিকে, ভারতীয়দের জন্য বাংলাদেশি ভিসা পরিষেবা আংশিক স্থগিত রাখার কথা ঘোষণা করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। কলকাতার ডেপুটি হাইকমিশন ও আগরতলার ডেপুটি হাই কমিশন এবং দিল্লির হাই কমিশন থেকে ওই পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে, মুম্বই ও চেন্নাইয়ে ডেপুটি হাই কমিশন থেকে ভিসা পরিষেবা পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, নিরাপত্তা কারণেই ভিসা পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ