দীর্ঘ একমাস পর মিলল ইলিশ, মাত্র দু’দিনে মৎস্যজীবীদের জালে ৪০০ টন
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় এক মাস খরা চলার পর মৎস্যজীবীদের জালে ফের ইলিশের বন্যা। গত দু’দিন প্রায় ৪০০ টন ইলিশ নিয়ে উপকূলে ফিরেছে একাধিক ট্রলার। 

Advertisement

জুন মাসের ১৪ তারিখ ট্রলারগুলি মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিল। প্রথম একসপ্তাহ ভালো পরিমাণ মাছ উঠেছিল। কিন্তু এরপর সমুদ্র উত্তাল হয়ে পড়ে। প্রায় একমাস ইলিশের মুখ দেখতে পাননি মৎসজীবীরা। ফলে বিপুল ক্ষতির মুখে পড়েছিলেন। এবার ফের ইলিশের দেখা মেলায় মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। সদানন্দ মণ্ডল নামে এক মৎস্যজীবী বলেন, ‘অনেকদিন পর ইলিশ পেলাম। ঝিরঝির বৃষ্টি ও পূবালী বাতাস থাকার কারণে ভালোই মাছ ধরা পড়েছে। মাছের সাইজও ভালো। কিন্তু হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হওয়ায় সমুদ্র থেকে ফিরে আসতে হল। না হলে আরও বেশি মাছ পেতাম।’  কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘বেশিরভাগ ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজি। গত চারবছর ধরে সমুদ্রে এত মাছের ঝাঁক দেখা যায়নি। দামও মিলছে ভালো। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২৪-২৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। দুর্যোগ কেটে গেলে ভালো পরিমাণ মাছ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এখন সমুদ্রে ইলিশ পাওয়ার অনুকূল পরিবেশ।’  নিজস্ব চিত্র