নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় দায়ের হওয়া সমস্ত জামিন মামলার একসঙ্গে শুনানি চায় হাইকোর্ট। ঘটনায় ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়ক পরেশ পাল সহ তৃণমূলের দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। সেই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছেন পুলিসকর্মী রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। শনিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই দুই পুলিসকর্মীর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে সব ক’টি জামিন মামলার একসঙ্গে নিষ্পত্তির কথা জানিয়েছেন বিচারপতি।



