Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ হাইকোর্টে প্রাথমিকের রায়

প্রাথমিক স্কুলের ৩২ হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ধারিত হবে আজ, বুধবার। কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে দুপুর ২টোয় মামলাটি রায়দানের জন্য ওঠার কথা।

আজ হাইকোর্টে প্রাথমিকের রায়
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: প্রাথমিক স্কুলের ৩২ হাজার শিক্ষকের চাকরির ভাগ্য নির্ধারিত হবে আজ, বুধবার। কলকাতা হাইকোর্টে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে দুপুর ২টোয় মামলাটি রায়দানের জন্য ওঠার কথা। ২০২৩ সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, পরে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট ফের মামলাটি হাইকোর্টেই পাঠিয়ে দেয়। ১২ নভেম্বর শেষ হয়েছে মামলার শুনানি। রায়দান স্থগিত রাখা হয়। আজ সেই রায়ই দেবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে এই শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল। মামলাকারীদের প্রধান অভিযোগ ছিল, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই এই শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। এছাড়াও নানা দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। রাজ্য সরকারের যুক্তি ছিল, কোনও অভিযোগের প্রমাণ মেলেনি। সিবিআই তদন্তের পরেও প্রমাণ হয়নি কোনও দুর্নীতি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ