Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সিরাজের সম্পত্তি পুনরুদ্ধার মামলা খারিজ হাইকোর্টে

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট।

সিরাজের সম্পত্তি পুনরুদ্ধার মামলা খারিজ হাইকোর্টে
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল হাইকোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলা বৃহত্তর মানুষের স্বার্থে নয়, তাই এটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচিত হবে না। যদিও মামলাকারী সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের অভিযোগ ছিল, মুর্শিদাবাদের গঙ্গার তীরে অবস্থিত ঐতিহাসিক এই প্রাসাদের বেশিরভাগ অংশ বহু আগেই ধ্বংস হয়ে গিয়েছে। কয়েক শতাব্দী আগে নির্মিত হীরাঝিলের বড় অংশ ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়। নবাব প্রশাসন অবশিষ্টাংশ রক্ষায় কোনও পদক্ষেপ নিচ্ছে না। যদিও মামলাটি শেষপর্যন্ত খারিজ করে দিল হাইকোর্ট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ