Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভারী বৃষ্টিতে ভাসল মুম্বই, মৃত ২

রেল লাইন ডুবে যাওয়ায় ব্যাহত হয়েছে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও।

ভারী বৃষ্টিতে ভাসল মুম্বই, মৃত ২
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি বাণিজ্য নগরী মুম্বই। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে শহর ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। কার্যত বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা। ঘুরপথে চলছে বাস। রেল লাইন ডুবে যাওয়ায় ব্যাহত হয়েছে মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবাও। নিতান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। ভারী বৃষ্টি ও ধসের কারণে ভিকরৌলিতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও কয়েকজন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত মুম্বইয়ে ভারী বর্ষণ চলবে। আগামী কয়েকদিন পশ্চিম উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপর্যস্ত শহরের লোকাল ট্রেন পরিষেবা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ