Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি অক্ষরেখাসহ অন্যান্য অনুকূল পরিস্থিতির জেরে রবিবার দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় শক্তিশালী বজ্রমেঘের সৃষ্টি থেকে বৃষ্টিপাত বেড়েছে।

বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৌসুমি অক্ষরেখাসহ অন্যান্য অনুকূল পরিস্থিতির জেরে রবিবার দক্ষিণবঙ্গের বেশকিছু জায়গায় শক্তিশালী বজ্রমেঘের সৃষ্টি থেকে বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়া দপ্তর বুধবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ ও ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বাংলাদেশ ও লাগোয়া উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। রাজস্থান থেকে হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। এই অবস্থায় বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। রাজস্থান থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখাটি ঝাড়খণ্ড থেকে বাঁকুড়ার উপর দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন শক্তিশালী বজ্রমেঘের সৃষ্টি হয়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলার কিছু অংশে ‘লাল’ সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। কলকাতা এবং হাওড়াসহ কয়েকটি জেলার জন্য ‘কমলা’ সতর্কতা দেওয়া হয় দুপুরের পর। বিকেল পর্যন্ত কলকাতার উত্তর প্রান্তে মূলত বৃষ্টি হয়েছে। দমদমে ১৬ মিমি ও সল্টলেকে ১২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ