Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে পিছিয়ে গেল ওবিসি সংক্রান্ত মামলার শুনানি

দেশের শীর্ষ আদালতে শুনানি বাকি থাকায় কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল ওবিসি সংক্রান্ত মামলার শুনানি। আগামী নভেম্বরে হবে মামলার শুনানি।

হাইকোর্টে পিছিয়ে গেল ওবিসি সংক্রান্ত মামলার শুনানি
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের শীর্ষ আদালতে শুনানি বাকি থাকায় কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল ওবিসি সংক্রান্ত মামলার শুনানি। আগামী নভেম্বরে হবে মামলার শুনানি। তার আগে মামলার সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। ২০২৪ সালে হাইকোর্টের  দেওয়া ওবিসি মামলার রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সেপ্টেম্বর মাসে তা শুনবে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতি কৌশিক চন্দের জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট প্রকাশ স্থগিত সহ এই ডিভিশন বেঞ্চের ২০২৫ সালের নতুন ওবিসি তালিকা স্থগিত করার রায় নিয়ে ৯ সেপ্টেম্বর শুনানি হবে। এই দুই শুনানি না হওয়া পর্যন্ত আর সুযোগ নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ