ক্রিসমাস মানেই কেকের নানা ধরন। বাড়িতে বানান সেই কেক। একাধারে স্বাদ ও স্বাস্থ্য দুই-ই পাবেন এবার।
ক্রিসমাস মানেই কেকের নানা ধরন। বাড়িতে বানান সেই কেক। একাধারে স্বাদ ও স্বাস্থ্য দুই-ই পাবেন এবার।
মিলেট মেওয়া কেক
উপকরণ: মিলেট পাউডার ১ কাপ, মেওয়া গ্রেট করে নেওয়া কাপ, ডিম ২টি, মাখন কাপ, গুঁড়ো চিনি ১ কাপ (সামান্য কম নেওয়া যেতে পারে), বেকিং পাউডার চা চামচ, ছোট এলাচ গুঁড়ো চা চামচ, দুধ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।
প্রণালী: ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে আভেন ১০ মিনিট প্রিহিট করতে হবে। একটি বড় পাত্রে ডিম ফেটিয়ে নিন। একটি কাঁটাচামচ দিয়ে ক্রমাগত ঘেঁটে দিতে হবে। এবার আর একটা বড় পাত্রে মাখন নিয়ে বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার বিট করা মাখনে গুঁড়ো চিনি দিয়ে মোলায়েম হওয়া পর্যন্ত বিট করতে হবে। মিশ্রণটি খানিক ফুলে উঠবে। এবার গ্রেট করা মেওয়া দিয়ে হালকা হাতে আরও একবার বিট করে নিয়ে একটু একটু করে ডিম দিন ও সঙ্গে হালকা হাতে বিট করে নিন বিটার দিয়ে। এবার মিলেট পাউডার, বেকিং পাউডার, এলাচ গুঁড়ো মাখনের সঙ্গে মিশিয়ে তাতে দুধ ও ভ্যানিলা এসেন্স মেশান। এরপর মিশ্রণ কেক মোল্ড বা লোফ মোল্ডে ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ থেকে ৪৫ মিনিট বেক করলেই তৈরি মিলেট মেওয়া কেক।
মিলেট চকোলেট কেক
উপকরণ: কোডো মিলেট আটা ১ কাপ, বেকিং পাউডার চা চামচ, বেকিং সোডা চা চামচ, কোকো পাউডার ৫ গ্রাম, বাটার মিল্ক ১৫০ গ্রাম, গুড় ১৭৫ গ্রাম, ইসবগুল ২ থেকে ৩ টেবিল চামচ, ঘি ১০০ গ্রাম, আমন্ড, কাজু, পেস্তা, কিশমিশ ইচ্ছানুযায়ী।
প্রণালী: ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে আভেন প্রিহিট করে নিতে হবে। কোডো মিলেট আটা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার একটি চালুনির সাহায্যে চেলে নিন। অন্য একটি পাত্রে বাটার মিল্ক, ঘি, গুড়, ইসবগুল একে একে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এর সঙ্গে কোডো মিলেট আটার মিশ্রণ দিয়ে ভালোভাবে দুটোকে মিশিয়ে নিন। তারপর ড্রাই ফ্রুটস দিয়ে আর একবার মিশিয়ে নিয়ে কেকের পাত্রে ঢেলে ১৮০ ডিগ্রিতে ৩০ থেকে ৪০ মিনিট বেক করে নিন।
মিলেট ফ্রুট কেক
উপকরণ: ফক্সটেল মিলেট পাউডার ১ কাপ, কোডো মিলেট আটা কাপ, আমন্ড পাউডার কাপ, বেকিং পাউডার ১চা চামচ, দারচিনি গুঁড়ো ১ চা চামচ, ব্রাউন সুগার ১ কাপ, অরেঞ্জ জুস কাপ, মাখন ১০০ গ্রাম, ডিম ২টি, ভ্যানিলা এসেন্স চা চামচ, পছন্দ মতো ড্রাই ফ্রুটস ২-৩ চামচ।
প্রণালী: আভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ১০ থেকে ১৫ মিনিট প্রিহিট করে নিতে হবে। দু’রকম মিলেট পাউডার, বেকিং পাউডার, দারচিনি পাউডার একসঙ্গে চেলে নিন। এবার এতে আমন্ড পাউডার মেশান। দু’টি পাত্রে ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করে রাখুন। একটি বড় পাত্রে বাটার নিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিন। এবার এতে একটু একটু করে ব্রাউন সুগার দিয়ে বিট করতে থাকুন। ডিমের সাদা অংশ দিয়ে মিশিয়ে নিয়ে পরে হলুদ অংশ দিয়ে আবার বিটার দিয়ে বিট করে নিন। অরেঞ্জ জুস ও ভ্যানিলা এসেন্স দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার মিলেট ফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিয়ে সব শেষে যোগ করুন ড্রাই ফ্রুটস। এবার কেক মোল্ড এ ঢেলে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ থেকে ৪৫ মিনিট বেক করলেই তৈরি স্বাস্থ্যকর মিলেট ফ্রুট কেক।
পিয়াসী সিংহ রায়