ছটের প্রস্তুতি খতিয়ে দেখতে হাওড়ায় গঙ্গার ঘাটে স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশে ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার হাওড়ার রামকৃষ্ণপুর ও শিবপুরে গঙ্গার ঘাট পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই, দুই বিধায়ক রুদ্রনীল ঘোষ ও সঞ্জয় সিং। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া পুরসভা, সিটি পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ঘাটগুলিতে ছটপুজোর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে কি না, মহিলা ও পুরুষদের পোশাক বদলের পৃথক রুম, বায়ো টয়লেট, আলো এবং পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। জানা গিয়েছে, ঘাটগুলিতে এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাইফ জ্যাকেট নিয়ে মোতায়েন থাকবেন। পাশাপাশি স্পিড বোটে চলবে নজরদারি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১৫ তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লঞ্চে চেপে হাওড়া ও কলকাতার গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করবেন।

Advertisement