Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাসে ১০০ ইউএসজি ক্লিনিকে চলছে স্বাস্থ্যভবনের পরিদর্শন

লোকবলের অভাব কিছুটা কমতেই স্বাস্থ্যভবনের তরফে ইউএসজি সেন্টারগুলিতে পরিদর্শন অনেক বেড়েছে।

মাসে ১০০ ইউএসজি ক্লিনিকে চলছে স্বাস্থ্যভবনের পরিদর্শন
  • ৮ জুন, ২০২৫ ১২:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকবলের অভাব কিছুটা কমতেই স্বাস্থ্যভবনের তরফে ইউএসজি সেন্টারগুলিতে পরিদর্শন অনেক বেড়েছে। মাসে কমবেশি প্রায় ১০০ সেন্টারে পরিদর্শন হচ্ছে এখন। খামতির জন্য ডেকে পাঠিয়ে শুনানি হচ্ছে মাসে অন্তত দু’বার করে। প্রতিবার তাতে অংশ নিচ্ছে নিদেনপক্ষে ৬০টি করে ক্লিনিক। পাশাপাশি ইউএসজি ক্লিনিকগুলিতে যাতে কোনোভাবে অসাধু কাজ না-হয়, সেজন্য কিছুদিন আগেই দপ্তর সমস্ত যন্ত্র নির্মাতা সংস্থাকে চিঠি ধরানো হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, কোন ইউএসজি ক্লিনিককে কবে মেশিন বিক্রি করা হয়েছে, সমস্ত তথ্য সরকারকে জানাতেই হবে। 

Advertisement

এদিকে কলকাতার বেশকিছু ইউএসজি ক্লিনিকের ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট (সিই) লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে। বর্তমানে কলকাতা জেলায় প্রায় ৯০০টি ইউএসজি ক্লিনিক আছে। তার মধ্যে প্রায় ৩০০টি ক্লিনিকেরই লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে। পুরসভা এবং স্বাস্থ্যভবনের হেলথ ইনসপেক্টররা বিভিন্ন অভিযানে গিয়ে দেখেছেন, বহু সেন্টারের এই অবস্থা। অন্তত ১০ শতাংশ ক্লিনিকে পুরনো সোনোলজিস্ট চলে গিয়েছেন। এসেছেন নতুন সোনোলজিস্ট। কিন্তু তাঁদের নাম আপডেট করা হয়নি। 
রাজ্যে সিই আইনের নোডাল অফিসার ডাঃ দেবাশিস রায় বলেন, ‘আগের থেকে পরিদর্শন অনেকটাই বাড়াতে পেরেছি।যেখানেই চোখে পড়ছে, সিই লাইসেন্সের নবীকরণ সংক্রান্ত সমস্যা মেটানো হচ্ছে।’ 
স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘বেশ কিছু ইউএসজি সেন্টারে সিই লাইসেন্স নিয়ে সমস্যার বিষয়টি নজরে এসেছে। যথাবিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ