Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

বধূকে ১০ মাস ঘরে আটকে রেখে মার, খাদ্য শুধু চাল-লঙ্কা!

পুত্রবধূকে ১০ মাস ধরে একটি ঘরে আটকে রেখে চলত অকথ্য অত্যাচার। শুধু চাল খেতে দেওয়া হত। বোতল, লাঠি দিয়ে নিয়মিত আঘাত করা হত গোপনাঙ্গে।

বধূকে ১০ মাস ঘরে আটকে রেখে মার, খাদ্য শুধু চাল-লঙ্কা!
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেরাদুন: পুত্রবধূকে ১০ মাস ধরে একটি ঘরে আটকে রেখে চলত অকথ্য অত্যাচার। শুধু চাল খেতে দেওয়া হত। বোতল, লাঠি দিয়ে নিয়মিত আঘাত করা হত গোপনাঙ্গে। শ্বশুর-শাশুড়ির সঙ্গে এই কাজে যুক্ত হতেন স্বামীও। সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনে গার্হস্থ্য হিংসার এই নারকীয় ঘটনা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে সেলাকুই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা। অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী রাহুল খান্ডুরি ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দু’বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। গত বছর যমজ সন্তানের জন্ম দেন ওই মহিলা। রাহুল কাজের সূত্রে দিল্লিতে থাকতেন। দেরাদুনে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই থাকতেন নির্যাতিতা। অভিযোগ, জুলাই মাস থেকে মহিলাকে একটি ঘর ও শৌচাগারে আটকে রাখা হয়। তাঁকে চাল, পেঁয়াজ আর লঙ্কা খেতে দেওয়া হত। পাইপ, রড, চেয়ার দিয়ে বেধড়ক মারধর করতেন শ্বশুর-শাশুড়ি। বোতল ও লাঠি দিয়ে গোপনাঙ্গে আঘাত করা হত। দেওয়া হত খুনের হুমকিও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ