Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হুদুমডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্মারকলিপি

হুদুমডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্মারকলিপি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: প্রসূতি বিভাগ চালু ও সপ্তাহে ছ’দিন চিকিৎসা পরিষেবা চালু রাখার দাবিতে সোমবার এসইউসি’র দেওয়ানগঞ্জ লোকাল কমিটি হলদিবাড়ি ব্লকের হুদুমডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্মারকলিপি দিল। স্মারকলিপি প্রদানের আগে তারা বিক্ষোভও দেখায়। এদিনের কর্মসূচিতে এসইউসি’র দেওয়ানগঞ্জ লোকাল কমিটির সদস্য জহিদুল হক সরকার, গোপাল চন্দ্র বর্মন, রঞ্জিত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালবাবু বলেন, এদিন আমরা সাত দফা দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি। দাবিগুলি উপর মহলে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ