Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গিলদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না হেডেন

গিলদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না হেডেন
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ভারত জিততেই পারে বলে মনে করছেন ম্যাথু হেডেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারের মতে, তার জন্য লিডস ও ম্যাঞ্চেস্টার টেস্টে ভালো খেলা জরুরি শুভমান গিলদের। কারণ, এই দুই ম্যাচ হবে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে। সেখানে বল তুলনায় অনেক বেশি সুইং করবে। জিওহটস্টারে হেডেন বলেছেন, ‘লিডস ও ম্যাঞ্চেস্টার টেস্ট গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে একটা টেস্ট জিততে পারলে সিরিজ ভারতের হবে।’

Advertisement

ইংল্যান্ডের বোলিং আক্রমণের তীক্ষ্ণতা নিয়েও সংশয় রয়েছে হেডেনের। তাঁর কথায়, ‘ওদের বোলাররা ততটা দক্ষ বলে মনে হচ্ছে না আমার। অনেকেই চোট-আঘাতে ভুগছে। কেউ কেউ অবসরও নিয়েছে। ফলে বোলিং নিয়ে চাপ রয়েছে বেন স্টোকসদের।’ উল্লেখ্য, জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। প্রথম তিন টেস্টে চোটের জন্য অনিশ্চিত মার্ক উড। প্রথম টেস্টে খেলবেন না পেসার জোফ্রা আর্চারও। আর এক পেসার গাস অ্যাটকিনসন হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠেননি।
প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর অবশ্য ভারতের সাফল্যের খুব একটা আশা দেখছেন না। তাঁর যুক্তি, ‘দলটা একেবারে তরুণ। ক্যাপ্টেনও নতুন। পালাবদলের মধ্যে দিয়ে চলছে টিম ইন্ডিয়া। তাছাড়া ইংল্যান্ডের পক্ষে ঘরের মাঠের সুবিধা রয়েছে। আমার মতে, ইংল্যান্ড ৩-২ ব্যবধানে সিরিজ জিতবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ