Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘর গুছিয়ে এবার নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন নিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি

সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের বকেয়া উপনির্বাচন হয়ে যাবে।

ঘর গুছিয়ে এবার নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন নিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের বকেয়া উপনির্বাচন হয়ে যাবে। সংশ্লিষ্ট আসন দুটি হল—মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রাম এবং হুমায়ুন কবিরের রেজিনগর। বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের পর ফলতায় অনুষ্ঠিত উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছে পদ্মপার্টি। এবার বকেয়া দুই কেন্দ্রের উপনির্বাচনে জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। শুক্রবারই নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রীর প্রাক্তন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় সিং মাহাতকে। অন্যদিকে, সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর কেন্দ্রে পার্টির সংগঠনকে ঢেলে সাজাতে গেরুয়া পার্টির বাজি দলের সহসভাপতি প্রলয় রাহা। পর্দার আড়ালে থেকে সংগঠন মজুত করার কাজে দক্ষ প্রলয়বাবু বঙ্গ বিজেপিতে ‘বুথ স্পেশালিস্ট’ হিসাবে পরিচিত। বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে বিজেপির বুথ সশক্তিকরণ অভিযানের দায়িত্ব সামলেছেন তিনি। রেজিলগরের চ্যালেঞ্জ প্রসঙ্গে শুক্রবার প্রলয় রাহা বলেন, আমরা মানুষের কাছে দলের বক্তব্য নিয়ে পৌঁছাব। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ