Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, খালেদার প্রয়াণে রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে

শেখ হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রয়াত।

হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, খালেদার প্রয়াণে রাজনৈতিক শূন্যতা বাংলাদেশে
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

ঢাকা, ৩০ ডিসেম্বর: শেখ হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রয়াত। আজ, মঙ্গলবার সকালে ঢাকায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপি নেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশ। আগামী এক সপ্তাহ রাষ্ট্রীয় শোক পালন করবে বিএনপি। ইতিমধ্যেই ঢাকার ওই বেসরকারি হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেছেন দলীয় কর্মী, নেতা থেকে সাধারণ মানুষ। আগামী কাল, বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে খালেদার। তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে বিএনপি নেত্রীকে। এদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আগামী কাল, বুধবার ছুটির ঘোষণা করেছেন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনুস। গোটা বিশ্ব থেকে শোকবার্তা পাঠাচ্ছেন রাষ্ট্রনেতারা। 

Advertisement

জিয়াউর রহমানের স্ত্রী। মাথায় ঘোমটা, চোখে চওড়া রোদ গ্লাস, এই দুটি মূল বিষয় ছিল খালেদার। তবে স্বামীর ছত্রছায়ায় নয়, নিজের পরিচিতি আলাদাভাবে তৈরি করেন খালেদা। হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। খালেদার জন্ম ১৯৪৫ সালে, অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে। পিতা ইসকন্দর আলি মজুমদারের চায়ের ব্যবসা ছিল। ব্যবসার কথা চিন্তা করেই দেশভাগের সময়ে সপরিবারে দিনাজপুর শহরে (বর্তমান বাংলাদেশে) চলে আসার সিদ্ধান্ত নেন তিনি। পূর্ব পাকিস্তানে (বর্তমানে পাকিস্তান) আদি বাড়ি ছিল খালেদাদের। ১৯৬০ সালে পাকিস্তানি সেনার তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয়। তাঁর আসল নাম খালেদা খনম পুতুল। বিয়ের পর স্বামীর নাম ব্যবহার করতে শুরু করেন তিনি। পাকিস্তান থেকে আলাদা হয়ে সৃষ্টি হয় বাংলাদেশ।

১৯৭৭ সালে সেই দেশের প্রেসিডেন্ট হন খালেদার স্বামী জিয়াউর। ১৯৭৮ সালে তিনি তৈরি করেন বিএনপি ওরফে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ১৯৮১ সালে নিজেরই দেশের সেনা আধিকারিকদের গুলিতে খুন হন জিয়াউর। ১৯৮২ সালে স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপি-র সাধারণ সদস্যপদ গ্রহণ করেন। দলের সহ-সভাপতি হন ১৯৮৩ সালে। ১৯৮৪-তে বিএনপির শীর্ষ পদে। পরে বহু ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে ১৯৯১ সালে পদ্মাপাড়ে ক্ষমতাতে আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। দু’দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন খালেদা। ২০১২ সালে শেষ বার ভারতে এসেছিলেন বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী খালেদা। ওই সফরে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দেখা করেছিলেন বিজেপি নেত্রী, সুষমা স্বরাজের সঙ্গেও। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন খালেদা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ