Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অলরাউন্ডার হয়ে ওঠাই লক্ষ্য হর্ষিতের

বল হতে দুই উইকেটের পর ব্যাটে ২৩ বলে গুরুত্বপূর্ণ ২৯। রবিবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন হর্ষিত রানা।

অলরাউন্ডার হয়ে ওঠাই লক্ষ্য হর্ষিতের
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

বরোদা: বল হতে দুই উইকেটের পর ব্যাটে ২৩ বলে গুরুত্বপূর্ণ ২৯। রবিবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন হর্ষিত রানা। অলরাউন্ডার হয়ে ওঠাই যে তাঁর লক্ষ্য, তা পরিষ্কার জানিয়েছেন ২৪ বছর বয়সি পেসার। হর্ষিতের কথায়, ‘টিম ম্যানেজমেন্ট আমাকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে চাইছে। আমি সেই মতো পরিশ্রম করছি। নেটে খাটখাটনি করার ফলে প্রাপ্ত আত্মবিশ্বাসই ম্যাচে কাজে এসেছে। ক্রিজে যাওয়ার পর রাহুল-ভাইও মনোবল বাড়িয়েছিল। আমি ফোকাস হারাইনি। রানের জন্য চেষ্টা করেছি।’

Advertisement

ভারতীয় কোচ গৌতম গম্ভীর বরাবরই বাড়তি গুরুত্ব দিয়ে এসেছেন অলরাউন্ডারদের। রবিবার যেমন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল। টেস্টে এই দু’জনের সঙ্গে থাকেন অক্ষর প্যাটেল ও নীতীশ কুমার রেড্ডি। কুড়ি ওভারের ধুমধাড়াক্কায় সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ওভারের সিরিজে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ছিলেন অলরাউন্ডার হিসেবে। হর্ষিতকেও সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে চান গম্ভীর। সেটা স্পষ্ট হর্ষিতের কথাতেও, ‘দল চাইছে, আমি যেন অলরাউন্ডার হিসেবে আট নম্বরে ব্যাট করি। আমার বিশ্বাস, দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ৩০-৪০ রান ঠিকই করতে পারব। দলেরও পূর্ণ আস্থা আছে আমার উপর।’
রবিবার লোকেশ রাহুলের সঙ্গে ষষ্ঠ উইকেটে মূল্যবান ৩৭ রান যোগ করেন হর্ষিত। সেই সময় পরপর কোহলি, জাদেজা এবং শ্রেয়সের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। হর্ষিত বলেছেন, ‘বিরাট-ভাই যখন খেলছিল ম্যাচ পাঁচ-ছয় ওভার আগেই শেষ হয়ে যাবে মনে হচ্ছিল। কিন্তু এটাই ক্রিকেট। দ্রুত পাল্টায় পরিস্থিতি। তবে শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়তে পেরে আমরা তৃপ্ত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ