Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লর্ডসে স্মৃতি মান্ধানাদের সহজেই হারাল ইংল্যান্ড

ওডিআই সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ডের মহিলা দল। শনিবার  দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে হোম টিম।

লর্ডসে স্মৃতি মান্ধানাদের সহজেই হারাল ইংল্যান্ড
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

লন্ডন: ওডিআই সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ডের মহিলা দল। শনিবার  দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে হোম টিম। বৃষ্টিবিঘ্নিত লর্ডসে টস হেরে প্রথমে ব্যাট করে ২৯ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তোলেন মান্ধানারা। জবাবে ডিএলএস নিয়মে ১৮ বল বাকি থাকতেই জয় পায় ইংল্যান্ড (১১৬-২)।

Advertisement

প্রথম ওডিআই জিতেছিল ভারতের মহিলা দল। তবে লর্ডসে ব্যাটিং-ব্যর্থতা ভোগাল দলকে। বৃষ্টির কারণে এদিন ওভার সংখ্যা কমে দাঁড়িয়েছিল ২৯। মান্ধানা ৪২ রান করেন। জবাবে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ফের বৃষ্টি নামলে ওভার কমিয়ে ২৪ করা হয়। তবে সহজেই জয় পায় ইংল্যান্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ