Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

একদিনের সিরিজেও টেক্কা দিতে তৈরি হরমনপ্রীতরা

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ভারত। হরমনপ্রীতদের পারফরম্যান্স নিয়ে জোর চর্চা ক্রিকেটমহলে

একদিনের সিরিজেও টেক্কা দিতে তৈরি হরমনপ্রীতরা
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাউদাম্পটন: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় ভারত। হরমনপ্রীতদের পারফরম্যান্স নিয়ে জোর চর্চা ক্রিকেটমহলে। এরইমধ্যে বুধবার শুরু হচ্ছে একদিনের সিরিজ। সাউদাম্পটনে ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় দল। বিলেতের মাটিতে টেক্কা দিতে তৈরি রিচা ঘোষরা।

Advertisement

শক্তিশালী ব্যাটিং ভারতের অন্যতম ভরসা। অভিজ্ঞ স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত তো রয়েইছেন। জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল সমৃদ্ধ মিডল অর্ডার নির্ভরতা দিচ্ছে। ফোকাসের কেন্দ্রে ওপেনার প্রতীকা রাওয়াল। দ্রুততম মহিলা ব্যাটার হিসাবে কেরিয়ারের ৫০০ রান সংগ্রহের রেকর্ড তাঁর দখলে। গত মে মাসে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রীতিমতো নজর টেনেছিলেন তিনি। তবে বোলিং নিয়ে সমস্যা রয়েছে। কারণ রেনুকা সিং, তিতাস সাধু, পুজা বস্ত্রকারের চোট। 
এদিকে, ওডিআই সিরিজে জেতার জন্য মুখিয়ে ইংল্যান্ড। চোট কাটিয়ে ফিরছেন ন্যাট স্কিভার ব্রান্ট। পাশাপাশি মহিলাদের একদিনের ক্রিকেটে সেরা বোলার সোফি একলেস্টোনও সুস্থ।

সম্পর্কিত সংবাদ