• শঙ্কর মহাদেবন এবং হরিহরণের যুগলবন্দির সাক্ষী থাকল কলকাতা। সম্প্রতি শহরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ‘কিংস ইন কনসার্ট’। অনুষ্ঠানের উদ্যোক্তা টিউন ক্রাফ্ট ভেন্চার্স। বিশ্ব বাংলা মিলন মেলা প্রাঙ্গণে দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পীর পরিবেশনা মনে রাখবে এই শহর। অনুষ্ঠানের শুরুতে গণেশ বন্দনা করেন শঙ্কর মহাদেবন। এরপর ‘প্রিটি উওম্যান’, ‘মিতওয়া’, ‘মেরি মা’, ‘ইটস টাইম টু ডিস্কো’র মতো জনপ্রিয় গান গাইলেন তিনি। হরিহরণ গাইলেন ‘দৌড়া দৌড়া ভাগ ভাগ সা’, ‘তুহি রে’, ‘রোজা জানেমন’, ‘ভারত হামকো জান সে ভি প্যায়ারা হ্যায়’ প্রভৃতি গান। দু’জনের একসঙ্গে গাওয়া গানও উপভোগ করেন শ্রোতারা।



