Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

হাসপাতাল থেকে ছুটি বিগ-বি’র

অসুস্থ অমিতাভ বচ্চন। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। দিন কয়েক থাকতে হয়েছে আইসিইউতেও। মঙ্গলবার ছাড়া পেয়ে নিজের ব্লগ পোস্টে এই খবর দিয়েছেন অভিনেতা।

হাসপাতাল থেকে ছুটি বিগ-বি’র
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অসুস্থ অমিতাভ বচ্চন। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। দিন কয়েক থাকতে হয়েছে আইসিইউতেও। মঙ্গলবার ছাড়া পেয়ে নিজের ব্লগ পোস্টে এই খবর দিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ সূত্রের খবর, কয়েকদিন আগেই হাসপাতালে ভরতি করতে হয়েছিল অভিনেতাকে। অপারেশনের পর এদিনই ছাড়া পেয়েছেন তিনি। অমিতাভ লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলাম। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছি। ঘরে ফেরার পরের সময়টাই কঠিন পর্যায়। বিশেষ করে শারীরিক ও মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত।’  তবে তাঁর শরীরের কোন অংশে অপারেশন হয়েছে, তা জানাননি অমিতাভ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ