Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আন্দোলনকারীদের পাশে অনুপম-সলমন

দিল্লির যন্তরমন্তরে ছাত্রদের আন্দোলনে সমর্থন জানালেন অনুপম খের। তিনি বলেন, প্রতিবাদের অধিকার সকলের। বিস্তারিত পড়ুন।

আন্দোলনকারীদের পাশে অনুপম-সলমন
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘মন থেকে আপনাদের পাশে আছি।’ দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদী পড়ুয়াদের সমর্থনে ঠিক এমনই বার্তা দিলেন অভিনেতা অনুপম খের। তাঁর ভিডিও বার্তায় স্পষ্ট যে নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও তার বিরোধিতায় পড়ুয়াদের আন্দোলন তাঁকেও নাড়িয়ে দিয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি ২০ জুলাই ‘যন্তরমন্তর চলো’ কর্মসূচিতে পড়ুয়াদের উপর হিংসার ঘটনায় হতাশা ব্যক্ত করেন। বলেন, ‘প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের প্রতিবাদের সেই ভিডিও দেখে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। শুধুমাত্র নিজেদের দাবি পেশ করতে গিয়ে আপনাদের সঙ্গে যা হয়েছে, তা কোনো পড়ুয়ার সঙ্গেই হওয়া উচিত নয়। আমিও একসময় ছাত্র ছিলাম আর আমিও কর্তৃপক্ষের কাছে অনেক প্রশ্ন করেছি। তাই আমি বুঝি যে, আপনারা কেন এতটা অস্থির, ক্ষুব্ধ এবং ভবিষ্যতের ব্যাপারে কতটা আশাবাদী। আমার মনে হয়, পড়ুয়াদের আন্দোলন সবচেয়ে সৎ প্রতিবাদ। কারণ পড়ুয়ারা তাঁদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তিত। আমি মন থেকে আপনাদের সমর্থন করছি।’ তবে তিনি একইসঙ্গে তাঁর বার্তা, এই আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন রাজনীতির খেলা না খেলে। সেটা প্রকৃত আন্দোলনকারী পড়ুয়াদেরই ঠিক করতে হবে। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই আন্দোলন আপনাদের একেবারে নিজস্ব হওয়া উচিত। এটা রাজনৈতিক এজেন্ডা হিসাবে ব্যবহার হওয়া ঠিক নয়। গণতন্ত্রে প্রশ্ন তোলা আপনাদের অধিকার। কিন্তু সতর্ক থাকবেন, যাতে কেউ আপনাদের এই প্রতিবাদকে অপব্যবহার না করে।’

Advertisement

অনুপমের মতোই সিজেপির এই আন্দোলনকে সমর্থন করেছেন বলিউড অভিনেতা সলমন খানও। ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাঁর সাফ বক্তব্য, ‘এই আন্দোলনের প্রয়োজন ছিল।’

Advertisement
সম্পর্কিত সংবাদ