Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নবরূপে জিৎ

কখনো বৃদ্ধ, আবার কখনো যুবক। সাধু থেকে জেলবন্দি। নানারূপে প্রকাশিত হল অভিনেতা জিৎ। সৌজন্যে আসন্ন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ছবিতে ন’টি ভিন্ন অবতারে দেখা যাবে তাঁকে।

নবরূপে জিৎ
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কখনো বৃদ্ধ, আবার কখনো যুবক। সাধু থেকে জেলবন্দি। নানারূপে প্রকাশিত হল অভিনেতা জিৎ। সৌজন্যে আসন্ন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। ছবিতে ন’টি ভিন্ন অবতারে দেখা যাবে তাঁকে। সেই ন’টি লুকের মধ্যে দু’টি তুলে ধরা হল। বাংলার কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের জীবনের নানা অধ্যায়কে ফুটিয়ে তুলতেই এই ন’টি স্বতন্ত্র লুক তৈরি করেছেন নির্মাতারা। প্রতিটি রূপ তৈরির নেপথ্যে রয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। মাসের পর মাস গবেষণা ও প্রস্তুতির মাধ্যমে প্রতিটি লুক তৈরি করেছেন তাঁরা। সোমনাথের কথায়, ‘এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার মুহূর্ত থেকেই বুঝেছিলাম, এটি আমার কেরিয়ারের অন্যতম কঠিন কাজ। ন’টি সম্পূর্ণ আলাদা লুক তৈরি করার পিছনে গোটা টিমের অক্লান্ত পরিশ্রম রয়েছে।’ পথিকৃৎ বসু পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে নন্দী মুভিজ ও জিৎজ ফিল্মওয়ার্ক। পরিচালকের কথায়, ‘জিৎদার প্রতিটি অবতারের মধ্যে লুকিয়ে রয়েছে নানা রহস্য। বিপ্লবীর জীবনের একেকটি আলাদা অধ্যায়কে এভাবেই পর্দায় তুলে ধরেছি।’ আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ