Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই: শ্রেয়স

শ্রেয়স তালপড়ে নতুন চরিত্রে অভিনয় করছেন 'দ্য ইন্ডিয়া স্টোরি' ছবিতে। খাবারের গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য। বিস্তারিত পড়ুন।

নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চাই: শ্রেয়স
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘দ্য ইন্ডিয়া স্টোরি’ ছবিতেতে মুখ্য চরিত্রে অভিনেতা শ্রেয়স তালপড়ে। শেয়ার করলেন নানা কথা। 

Advertisement

• ছবিটি কেন বাছলেন? 
•• আমার বিশ্বাস, কনটেন্টই আসল। খাবারের মতো মৌলিক বিষয় নিয়েও এখন মানুষকে ভাবতে হচ্ছে। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এই বিষয় নিয়ে ছবি হওয়া জরুরি।
• এই ছবির পর বাস্তবেও কি খাবার নিয়ে সতর্ক হয়েছেন?
•• একদমই তাই। ছবিটির জন্য অনেক গবেষণা করেছি। তাই এখন খেতে বসলেই মনে হয়, খাবারটা কোথা থেকে এসেছে, আসলে কী খাচ্ছি।  
• এই ছবির মাধ্যমে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা তৈরি হবে? 
•• আমাদের লক্ষ্য সেটাই। মানুষ যেন সিনেমা দেখে বেরিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন, প্রশ্ন তোলেন।  
• কমেডি নাকি সিরিয়াস, কোন চরিত্র উপভোগ করেন?
•• দুটোই ভালো লাগে। তবে প্রতিদিন শুধু কমেডি করতে হলে একসময় একঘেয়েমি চলে আসে। তাই মাঝেমধ্যে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করাও জরুরি। নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতেই সবচেয়ে বেশি আনন্দ পাই।
• ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্টের স্বাধীনতা কি বেশি?
•• ওটিটিতে সেন্সরশিপ কম, তাই কাজের স্বাধীনতাও বেশি। তবে কেবল স্বাধীনতা আছে বলেই অকারণে অস্বস্তিকর দৃশ্য রাখার প্রয়োজন নেই।  
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ