Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হনুমা বিহারির সেঞ্চুরি, রনজিতে চাপে বাংলা

রনজিতে ত্রিপুরার বিরুদ্ধে ছয় পয়েন্টের আশা নিয়ে খেলতে নেমেছে বাংলা। কিন্তু তৃতীয় দিনের শেষে যা পরিস্থিতি, তাতে তিন পয়েন্ট পাওয়া নিয়েও রয়েছে সংশয়।

হনুমা বিহারির সেঞ্চুরি, রনজিতে চাপে বাংলা
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আগরতলা: রনজিতে ত্রিপুরার বিরুদ্ধে ছয় পয়েন্টের আশা নিয়ে খেলতে নেমেছে বাংলা। কিন্তু তৃতীয় দিনের শেষে যা পরিস্থিতি, তাতে তিন পয়েন্ট পাওয়া নিয়েও রয়েছে সংশয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩৬ তুলেছিল অভিষেক পোড়েল বাহিনী। জবাবে সোমবার সাত উইকেটে ২৭৩ তুলে ফেলেছে হোমটিম। হনুমা বিহারী অপরাজিত রয়েছেন ১২১ রানে। বাংলার সামনে তিনিই প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। ক্রিজে হনুমার সঙ্গী ক্যাপ্টেন মুরা সিং (৪২)। আপাতত ৬৩ রানে পিছিয়ে ত্রিপুরা। এই অবস্থায় প্রথম ইনিংসে লিড পেতে হলে শেষ দিন বিপক্ষের তিন উইকেট দ্রুত ফেলতে হবে মহম্মদ সামিদের। 

Advertisement

এদিন সকালে মাত্র পাঁচ বল স্থায়ী হয়েছিল বাংলার ইনিংস। কোনও রান যোগ হয়নি। ত্রিপুরার ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ৫৩ রানের মধ্যে পড়ে যায় পাঁচ উইকেট। সেটাই দাঁড়ায় ৯৩-৬। সেখানে থেকে ১০৭ রান যোগ করেন হনুমা বিহারি ও বিজয় শঙ্কর। এই জুটিই ত্রিপুরাকে ফলো-অনের আশঙ্কা থেকে উদ্ধার করে। বিজয় শঙ্কর (৩৪) ফেরার পর মুরা ও হনুমা অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে যোগ করেছেন ৭৩ রান। বাংলার সফলতম বোলার হলেন সামির ভাই মহম্মদ কাইফ। ৫৩ রানে চার উইকেট নেন তিনি। রাহুল প্রসাদ, ঈশান পোড়েল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ