Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিত্যক্ত ঘর থেকে ‘নিখোঁজ’ মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চারদিন ধরে নিখোঁজ মহিলা। নিখোঁজের ডায়েরিও হয়েছিল থানায়। শনিবার সেই ‘নিখোঁজ’ মহিলার দেহ উদ্ধার হল নিজের বাড়িতেই

পরিত্যক্ত ঘর থেকে ‘নিখোঁজ’ মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
  • ৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: চারদিন ধরে নিখোঁজ মহিলা। নিখোঁজের ডায়েরিও হয়েছিল থানায়। শনিবার সেই ‘নিখোঁজ’ মহিলার দেহ উদ্ধার হল নিজের বাড়িতেই। নিজের বাড়িতেই পরিত্যক্ত একটি ঘর থেকে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর এই মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের মঙ্গলপুরে। শনিবার দেহ উদ্ধার হতেই শোরগোল পড়েছে শহরে। মৃতার নাম সেতু বর্মন (৪৫)। বাড়ি বালুরঘাট শহরের মঙ্গলপুরের সুভাষ কর্ণারে। 

Advertisement

মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। ছেলে বাড়িতে থাকে। স্থানীয় সূত্রে খবর, পরিবারটিতে দীর্ঘদিন ধরে নানা কারণে অশান্তি চলছিল। ঋণগ্রস্তও হয়ে পড়ে পরিবারটি। মৃতার ছেলে নেশা করে এসে বাড়িতে ঝামেলা করত।
আচমকা ওই মহিলা গত বুধবার সকাল থেকে নিখোঁজ হয়ে যান। নানা জায়গায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। থানায় মিসিং ডায়েরিও হয়। কিন্তু শুক্রবার বিকেলের পর থেকে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে বন্ধ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। অনুমান, বুধবার সকালেই ওই মহিলা পরিত্যক্ত ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। কী কারণে এই মৃত্যু তা নিয়ে রহস্য বাড়ছে। 
মৃতার বাবা প্রীতিতোষ সরকার বলেন, গত ৪ জুন থেকে আমার মেয়ে নিখোঁজ ছিল। আমরা নানা জায়গায় খোঁজখবর করেছিলাম। শুক্রবার বিকেলে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে দেহ উদ্ধার করে। কী কারণে আমার মেয়ে এমন কাজ করল, বুঝতে পারছি না। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ