Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুখ পুড়ল পাকিস্তানের, ম্যাচ রেফারিকে সরানোর দাবি খারিজ আইসিসির

ফের মুখ পুড়ল পাকিস্তানের। গত তিন দিনের মধ্যে দু’বার। গত রবিবার দুবাই স্টেডিয়ামে সূর্যকুমারদের কাছে গো হারা হেরেছিল সলমন আগা বাহিনী।

মুখ পুড়ল পাকিস্তানের, ম্যাচ রেফারিকে সরানোর দাবি খারিজ আইসিসির
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

দুবাই, ১৬ সেপ্টেম্বর: ফের মুখ পুড়ল পাকিস্তানের। গত তিন দিনের মধ্যে দু’বার। গত রবিবার দুবাই স্টেডিয়ামে সূর্যকুমারদের কাছে গো হারা হেরেছিল সলমন আগা বাহিনী। আর আজ, মঙ্গলবার তাদের মুখ পুড়ল আইসিসিতে। হালে পানি পেল না ম্যাচ রেফারিকে অপসারণের পাক  দাবি। 

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মদতের প্রতিবাদে গত রবিবার টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ পাকিস্তান দলের ক্যাপ্টেনের সঙ্গে সৌজন্য দেখিয়ে হাত মেলাননি। ম্যাচ শেষেও বদলায়নি ছবি। ভারতীয় ক্রিকেটাররা সটান ড্রেসিং-রুমে ফিরে যান। এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। পাল্টা হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাক অধিনায়ক।

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এর আগে অভিযোগ করেছিলেন, ম্যাচে হ্যান্ডশেক বিতর্কের জন্য মূল দায়ী ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই অধিনায়ককে হ্যান্ডশেক না করার কথা বলেছিলেন তিনি। যে কারণে পাইক্রফটকে সরানোর দাবি করেছিল পিসিবি। পাক বোর্ডের সেই দাবি এদিন পত্রপাঠ খারিজ করে দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তার পরেও যে বিতর্ক থামবে না, তার ইঙ্গিত মিলেছে। এনিয়ে জলঘোলা করতে মরিয়া পাকিস্তান। তারা এশিয়া কাপ বয়কটের হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে। এখন পাক বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ