Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছেড়ে দেওয়া হল হামিদকে, নতুন স্ট্রাইকারের খোঁজে ইস্ট বেঙ্গল

চলতি মরশুমে অনেক আশা করে হামিদ আহদাদকে সই করিয়েছিল ইস্ট বেঙ্গল। মরক্কান স্ট্রাইকার প্রত্যাশাপূরণে পুরোপুরি ব্যর্থ।

ছেড়ে দেওয়া হল হামিদকে, নতুন স্ট্রাইকারের খোঁজে ইস্ট বেঙ্গল
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে অনেক আশা করে হামিদ আহদাদকে সই করিয়েছিল ইস্ট বেঙ্গল। মরক্কান স্ট্রাইকার প্রত্যাশাপূরণে পুরোপুরি ব্যর্থ। চোটও ভোগাচ্ছিল তাঁকে। নতুন বছরের শুরুতেই নিঃশব্দে হামিদকে ছেঁটে ফেলল ইস্ট বেঙ্গল। সোমবার ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের ঘোষণা করা হয়। সরকারিভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হামিদকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। পরিবর্তে দ্রুত আরও একজন স্ট্রাইকার নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কাকে সই করানো হবে তা নিয়ে জোর চর্চা সমর্থকমহলে। আসলে ভেদশক্তির সমস্যাই ইস্ট বেঙ্গলের পুরনো রোগ। জাপানি হিরোশিতে মোহভঙ্গ হয়েছে আগেই। হামিদও একেবারেই মধ্যমমানের ফুটবলার। জাপানি ফুটবলার টিকে যাওয়ায় অনেকেই আশ্চর্য। কিন্তু কেন তাঁদের নেওয়া হয়েছিল? উত্তর অজানা। বিশেষজ্ঞদের ধারণা, ভালো মানের স্ট্রাইকার নিতে পারলেই ইস্ট বেঙ্গলের চেহারা বদলে যাবে। এদিকে, শীর্ষ লিগ নিয়ে ডামাডোলে মুম্বই সিটি ছাড়লেন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার আইএসএলের পরিচিত মুখ। এর আগে বোরহা হেরেরা, নোয়া সাদিউ, আদ্রিয়ান লুনার মতো ফুটবলারও ভারতকে বিদায় জানিয়েছেন।

Advertisement


এদিকে, শীর্ষ লিগ আয়োজনের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছিল ফেডারেশন। এদিন ফিনান্স কমিটির মিটিংয়ে বাজেট আরও কিছুটা বাড়ানোর প্রস্তাব পাস হয়। জানা গিয়েছে, চলতি মরশুমে লিগ আয়োজনের জন্য ৭ কোটি টাকা পর্যন্ত খরচ করবে সর্বভারতীয় ফুটবল সংস্থা। মঙ্গলবার ফেডারেশনের কার্যকরী সমিতির সভা ডাকা হয়েছে। এই সপ্তাহে শীর্ষ লিগ শুরুর তারিখ ঘোষণা করতে চলেছে এআইএফএফ। তাই কার্যকরী সমিতির মিটিংয়ের দিকে নজর রয়েছে ফুটবলপ্রেমীদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ