Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শহরে হামিদ, আজ নামবেন অনুশীলনে

ডুরান্ড কাপের জন্য ইতিমধ্যেই ছয় বিদেশির নাম নথিভুক্ত করেছে ইস্ট বেঙ্গল

শহরে হামিদ, আজ নামবেন অনুশীলনে
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের জন্য ইতিমধ্যেই ছয় বিদেশির নাম নথিভুক্ত করেছে ইস্ট বেঙ্গল। বাকিরা অনুশীলন শুরু করলেও ভিসা সমস্যায় আটকে ছিলেন মরক্কোর হামিদ আহদাদ। অবশেষে রবিবার রাতে শহরে পা রাখলেন তিনি। সূত্রের খবর, মেডিক্যাল টেস্টের পর দলের অনুশীলনে যোগ দেবেন হামিদ। ৩০ বছরের এই ফুটবলার উইথড্রন স্ট্রাইকারের ভূমিকাতেও সফল। হামিদকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বেশ আশাবাদী।

Advertisement

এদিকে, ঘরোয়া লিগে ডার্বি জয়ের পর ফুরফুরে মেজাজে ইস্ট বেঙ্গল। মঙ্গলবার লিগে ফের মাঠে নামছে বিনো জর্জের দল। প্রতিপক্ষ বিএসএস। ডার্বিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জেসিন টিকে। তাঁকে নিয়ে উদ্বিগ্ন ম্যানেজমেন্ট। অন্যদিকে, লাল কার্ড দেখায় নেই আমন। মনোতোষ মাজিও অনিশ্চিত। তাই লক্ষ্যভেদ নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। আপাতত ৫ ম্যাচে ৮ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। এই অবস্থায় হোঁচট খেলে সুপার সিক্সের রাস্তা কঠিন হয়ে যাবে। মঙ্গলবার যে করে হোক জিততে মরিয়া কোচ বিনো জর্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ