Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে, হলদিয়া-পাঁশকুড়া র‌্যালি আইমার

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ সহ একগুচ্ছ দাবিতে হলদিয়া থেকে পাঁশকুড়া র‌্যালি করল অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের(আইমা)।

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে, হলদিয়া-পাঁশকুড়া র‌্যালি আইমার
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ সহ একগুচ্ছ দাবিতে হলদিয়া থেকে পাঁশকুড়া র‌্যালি করল অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের(আইমা)। সোমবার সংগঠনের তরফে প্রায় ৫৫০ প্রাইভেট গাড়ি এই র‌্যালিতে অংশ নিয়েছিল। এছাড়াও প্রায় ২০০ বাইক ওই র‌্যালিতে অংশ নেয়। সকাল সাড়ে ৯টায় হলদিয়ার সিটি সেন্টার থেকে এই র‌্যালি শুরু হয়। সেখান থেকে ব্রজলালচক, নন্দকুমার হাইরোড, রাধামণি, কোলাঘাট মোড়, দেউলিয়া হয়ে পাঁশকুড়ার প্রতাপপুর দরবার শরিফে শেষ হয়। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন তমলুক থানার সোনাপেত্যা টোলপ্লাজা থেকে ওই র‌্যালিতে অংশ নেন। কার র‌্যালি শেষে দুপুর ২টো নাগাদ পাঁশকুড়ার নারায়ণদিঘি মাঠে সভা হয়। দাবদাহ উপেক্ষা করে বহু মানুষ সেই সভায় অংশ নেন।

Advertisement

ওড়িশা, অসম, মহারাষ্ট্র, গুজরাত সহ বিভিন্ন রাজ্যে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করে তাড়ানোর ঘটনা ঘটছে। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হওয়ার পর থেকেই এই ঘটনা বেড়েছে। এর বিরুদ্ধে আইমা সংগঠন লাগাতার আন্দোলন করছে। এনিয়ে সংগঠনের পক্ষ থেকে একাধিকবার জেলাশাসক ও পুলিস সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওয়াকফ আইন বাতিলের দাবিও জানানো হয়।
এদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ ছাড়াও জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, শিক্ষার মানোন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে মেগা র‌্যালির আয়োজন করা হয়। সেই র‌্যালিতে সংগঠনের রাজ্য সম্পাদক শেখ মাজেদ আলি, জেলা কমিটির চেয়ারপার্সন বিষ্ণুপদ পণ্ডা, জোনাল সম্পাদক শেখ হাজিজুল রহমান খান ও আলফা নায়েক প্রমুখ নেতৃত্ব দেন। এদিনের সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, সারাবছর ধরে আমরা গরিব সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করি। ওড়িশায় এরাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভীষণভাবে আক্রান্ত হচ্ছেন। আমাদের সংগঠনের একটি প্রতিটি দল ওড়িশায় গিয়ে সেখানকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে। আগামী দিনে ওই রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাব। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ