Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

৯৭টি তেজস যুদ্ধবিমানের বরাত হ্যালকে

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) পেল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সর্বকালীন বৃহৎ অঙ্কের সামরিক বরাত।  ৯৭টি অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান এ মডেলের ফাইটার জেট  সরবরাহ করবে হ্যাল। এজন্য বৃহস্পতিবার ৬৫ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হল।

৯৭টি তেজস যুদ্ধবিমানের বরাত হ্যালকে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) পেল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সর্বকালীন বৃহৎ অঙ্কের সামরিক বরাত।  ৯৭টি অত্যাধুনিক প্রযুক্তির তেজস মার্ক ওয়ান এ মডেলের ফাইটার জেট  সরবরাহ করবে হ্যাল। এজন্য বৃহস্পতিবার ৬৫ হাজার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হল। বহু বছর ধরে ভারতীয় বায়ুসেনাকে নানাবিধ যুদ্ধজাহাজ, ইঞ্জিন, চপার উৎপাদন করে জোগান দিয়ে আসছে হ্যাল। তারপরও এত বড় অঙ্কের বরাত এর আগে কোনওদিন পায়নি তারা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই অর্ডারকে আত্মনির্ভর ভারতের প্রতীক ও উদাহরণ হিসেবেই ব্যাখ্যা ক঩রেছে। কিন্তু এক্ষেত্রে রয়েছে প্রশ্নও। ২০২১ সালে ৪৬ হাজার ৮৯৮ কোটি টাকার চুক্তিতে ৮৩টি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমানের অর্ডার দেওয়া হয়েছিল হ্যালকে। কথা ছিল, ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত সময়সীমায় এই অর্ডার অনুযায়ী ৮৩ যুদ্ধবিমান সরবরাহ করা হবে। কিন্তু আজ পর্যন্ত একটিও যুদ্ধবিমান  সামরিক বাহিনীকে দিতে পারেনি তারা। বারংবার বাহিনীর পক্ষ থেকে তা নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে।

Advertisement

হ্যাল সম্প্রতি বলেছে, আশা করা যায়  অক্টোবর মাস থেকেই শুরু হবে পূর্ববর্তী সাপ্লাই।  পুরনো অর্ডার এখনও সময়মতো দিতে শুরু করতে না পারলেও আবার তাহলে কেন হ্যালকেই এই বিপুল সংখ্যক ফাইটার জেটের অর্ডার দেওয়া হল? সামরিক বাহিনি থেকেই প্রশ্ন উঠছে। সমস্যা হল, হ্যালের উৎপাদন গতি সন্তোষজনক নয়।  বস্তুত বোঝাই যাচ্ছে, অসহযোগিতামূলক আচরণের জেরে ভারত এখন আর আমেরিকাকে কোনও অর্ডার দিতে চাইছে না। আরও বেশি করে  স্বদেশি নির্ভরতার দিকে যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। কিন্তু স্বদেশি সামরিক সরঞ্জাম সংস্থার পরিকাঠামো কি এখনও সম্পূর্ণ প্রস্তুত এই বিপুল সংখ্যক যুদ্ধবিমান নির্মাণে?

Advertisement
সম্পর্কিত সংবাদ