Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন গিলকে মনোভাব বদলাতে বলছেন হ্যাডিন’

অধিনায়ক হিসেবে সফল হতে গেলে শুভমান গিলকে শরীরী ভাষা ও মানসিকতায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিপার ব্র্যাড হ্যাডিন। সদ্যসমাপ্ত হেডিংলে টেস্টে আটটি ক্যাচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা

ক্যাপ্টেন গিলকে মনোভাব বদলাতে বলছেন হ্যাডিন’
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি: অধিনায়ক হিসেবে সফল হতে গেলে শুভমান গিলকে শরীরী ভাষা ও মানসিকতায় পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিপার ব্র্যাড হ্যাডিন। সদ্যসমাপ্ত হেডিংলে টেস্টে আটটি ক্যাচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা। আর এটাই মানতে পারছেন না হ্যাডিন। ৪৭ বছর বয়সি বলেছেন, ‘প্রত্যেক গ্রেট দলেরই বিশেষত্ব হল দুর্দান্ত ফিল্ডিং। তা সে যে যুগেরই দল হোক না কেন। এটা নিয়ে ভাবতে হবে শুভমানকে। তার জন্য সবার আগে নিজের মানসিকতা বদলানো জরুরি। ভালো ফিল্ডিং করতে ও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হলে ক্যাপ্টেনকে মনোভাব বদলাতেই হবে।’

Advertisement

৬৬টি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন হ্যাডিন আরও বলেন, ‘এবছর আইপিএলেও ফিল্ডিংয়ের মান ছিল খুব খারাপ। যতই প্রতিভাবান বোলার ও ব্যাটসম্যান থাক, ক্যাচিং ভারতের প্রধান সমস্যা। বিশ্বের সেরা ফিল্ডিং দল হয়ে ওঠার দিকে এখন থেকে জোর দিক ভারত। এটা মোটেই কঠিন নয়। কারণ, প্রতিভার অভাব নেই দলে।’
ভারতীয় ব্যাটিং যে টপঅর্ডারের উপর বড্ড বেশি নির্ভরশীল, সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন হ্যাডিন। বলেছেন, ‘ভারতের টেলএন্ডারদের ব্যর্থতার কাহিনি অবশ্য মোটেই নতুন নয়। অতীতেও এমন বিপর্যয় ঘটেছে। সেজন্য ভারতের টপ অর্ডারের উপর বেশি চাপ রয়েছে। শুরুতে আঘাত হানতে পারলে তাই বাকিদের বেশিক্ষণ টিকে থাকা কঠিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ