ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ঘরের মাঠে বার্নলেকে ৫-১ ব্যবধানে বশ মানিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। জোড়া গোলে ম্যাচের নায়ক আর্লিং হালান্ড। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন ম্যাথিউজ নুনেজ। অপর দু’টি গোল বার্নলের ম্যাক্সিমের আত্মঘাতী। আর বার্নলের একমাত্র গোলদাতা জাইডন অ্যান্টনি। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল সিটিজেনরা। তবে এদিন লিভারপুল মুখ থুবড়ে পড়েছে। অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-২ ব্যবধানে হারল আর্নে স্লটের দল। বিজয়ী দলের দুই গোলদাতা সার ও নিকিতিয়া। আর লিভারপুলের একমাত্র গোলটি ফেডেরিকো চিয়েসা। তবে চলতি ইপিএলে প্রথম হারের পরও শীর্ষে রয়েছে লিভারপুল (৬ ম্যাচে ১৫)।



