Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নেশার টাকা জোগাড় করতেই বাইক চুরি, গ্রেপ্তার ‘গুণধর’

নেশার টান বড় বালাই। কিন্তু, নেশার জন্য মাদক জোগাড়ের পয়সা আসবে কোথা থেকে? অগত্যা বাইক চুরিকেই নাকি একমাত্র রাস্তা হিসেবে বেছে নেয় সে।

নেশার টাকা জোগাড় করতেই বাইক চুরি, গ্রেপ্তার ‘গুণধর’
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নেশার টান বড় বালাই। কিন্তু, নেশার জন্য মাদক জোগাড়ের পয়সা আসবে কোথা থেকে? অগত্যা বাইক চুরিকেই নাকি একমাত্র রাস্তা হিসেবে বেছে নেয় সে। এরপর শুধু শান্তিপুর নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও একাধিক বাইক চুরি করে রীতিমতো হাত পাকিয়ে ফেলে ওই ‘গুণধর’ চোর। একাধিকবার পুলিসের চোখে ধুলো দিলেও শেষমেষ গ্রেপ্তার হল ধারাবাহিক বাইক চুরির অন্যতম পান্ডা।

Advertisement

শান্তিপুর থানা সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম তন্ময় রায়। তার বাড়ি তাহেরপুর থানা এলাকার বাদকুল্লায়। তাহেরপুর, শান্তিপুর সহ বিভিন্ন জায়গায় একাধিক বাইক চুরির ঘটনায় উঠে এসেছিল এই তন্ময়ের নাম। সম্প্রতি শান্তিপুর স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর বাইক চুরি হয়। সেই অভিযোগ দায়ের হয় শান্তিপুর থানায়। পুলিস ঘটনার তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়। খতিয়ে দেখার পর জানা যায়, এক নয়, বরং আশপাশের এলাকায় একাধিক বাইক চুরির সঙ্গে যুক্ত রয়েছে এই যুবক। এরপর দিন দুয়েকের মাথায় একটি গোপন আস্তানা থেকে পুলিস তন্ময়কে গ্রেপ্তার করে। আদালতে তোলার পর শান্তিপুর থানা তাকে হেফাজতে নেয়। তাকে জেরা করে শান্তিপুরে চুরি যাওয়া বাইকটি উদ্ধার হয় বাগআঁচড়া এলাকার একটি আমবাগান থেকে। কেন নিয়মিত বাইক চুরি করত সে? প্রশ্নের উত্তরে ধৃত জানায়, নেশার জন্য তার টাকার প্রয়োজন হতো। তাই সেই টাকা জোগাড় করতেই বাইক চুরি করতে হতো তাকে।
এদিকে, পুলিস ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। মঙ্গলবার তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, শুধুমাত্র শান্তিপুরই নয়, পার্শ্ববর্তী তাহেরপুর, রানাঘাট থানা এলাকাতেও একাধিক বাইক চুরির ঘটনায় মূল পান্ডা এই তন্ময়। তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ