Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের কিছু দপ্তরে অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশিকা জারি

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে যে অস্থায়ী কর্মীরা কাজ করেন সম্প্রতি শ্রমদপ্তর তাঁদের ভাতা বৃদ্ধির এক নির্দেশিকা জারি করেছে।

রাজ্যের কিছু দপ্তরে অস্থায়ী কর্মীদের  দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশিকা জারি
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে যে অস্থায়ী কর্মীরা কাজ করেন সম্প্রতি শ্রমদপ্তর তাঁদের ভাতা বৃদ্ধির এক নির্দেশিকা জারি করেছে। দৈনিক মজুরি ২২ টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধির পর গ্রুপ ডি কর্মীদের দৈনিক ভাতা বেড়ে ৪৮৭ টাকা হয়েছে। ভাতা হয়েছে গাড়ির চালকদের ৪৯৭ টাকা এবং গ্রুপ সি কর্মীদের ৪৯৮ টাকা। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ ঘোষণা করা হলেও তার সঙ্গে সঙ্গতি রেখে দৈনিক মজুরি ভিত্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের ভাতা বাড়ানো হয়। ১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বেড়ে ১৮ শতাংশ হয়েছে। ২২ টাকা করে দৈনিক মজুরি বৃদ্ধিও একই সময় থেকে কার্যকর করার নির্দেশিকা দিয়েছে শ্রমদপ্তর। 

Advertisement

কিন্তু শ্রমদপ্তর নির্দেশ দিলেও, অভিযোগ রয়েছে যে, বিভিন্ন দপ্তর তাদের অধীনস্থ এই ধরনের কর্মীদের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করতে দেরি করে। রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানান, তিনি বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের এই বিষয়টি জানিয়েছেন। কিন্তু এবারও অনেক অফিসে বর্ধিত মজুরি কার্যকর করতে দেরি হচ্ছে। পিএইচই, সেচ, পিডব্লুডি প্রভৃতি ইঞ্জিনিয়ারিং দপ্তরগুলিতে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মীরা কাজ করেন। অনেক ক্ষেত্রে এই কর্মীদের নেওয়া হয় ঠিকাদারের মাধ্যমে। পিএইচই’র পানীয় জল সরবরাহের পাম্পিং স্টেশনগুলি চালানো হয় এঁদেরই মাধ্যমে।

Advertisement
সম্পর্কিত সংবাদ