Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অতিথি করণ

তাঁর চ্যাট শো নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হয়। তারকাদের হাঁড়ির খবর ফাঁস করায় তাঁর জুড়ি মেলা ভার। এবার তিনিই উপস্থিত হবেন অপর একটি চ্যাট শো’তে। তাও আবার অতিথি হিসেবে

অতিথি করণ
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

তাঁর চ্যাট শো নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হয়। তারকাদের হাঁড়ির খবর ফাঁস করায় তাঁর জুড়ি মেলা ভার। এবার তিনিই উপস্থিত হবেন অপর একটি চ্যাট শো’তে। তাও আবার অতিথি হিসেবে। তিনি করণ জোহর। কাজল ও টুইঙ্কল খান্নার নতুন চ্যাট শো’তে অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকছেন অভিনেত্রী জাহ্নবী কাপুরও। সূত্রের খবর, করণ ও জাহ্নবী ইতিমধ্যে এই অনুষ্ঠানে আসার জন্য রাজি হয়েছেন। এই পর্বে চার তারকার জীবনের নানা অজানা খবর সামনে আসবে বলেই মনে করছেন অনুরাগীরা। জাহ্নবী ব্যস্ত তাঁর ‘পরম সুন্দরী’র প্রচার নিয়ে। পাশাপাশি করণ পরের বছর পরিচালনায় ফিরবেন বলে জানিয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ