Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইপিএলে দ্রুততম ২৫০ ম্যাচ জয়ের নজির গুয়ার্দিওলার, পিতৃত্বের স্বাদ জীবন অনেকটাই বদলে দিয়েছে আর্লিং হালান্ডের

গত মরশুমটা মোটেই ভালো কাটেনি আর্লিং হালান্ডের। সব টুর্নামেন্ট মিলিয়ে ৪৮ ম্যাচে ৩৪টি গোল ছিল তাঁর নামের পাশে।

ইপিএলে দ্রুততম ২৫০ ম্যাচ জয়ের নজির গুয়ার্দিওলার, পিতৃত্বের স্বাদ জীবন অনেকটাই বদলে দিয়েছে আর্লিং হালান্ডের
  • ৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: গত মরশুমটা মোটেই ভালো কাটেনি আর্লিং হালান্ডের। সব টুর্নামেন্ট মিলিয়ে ৪৮ ম্যাচে ৩৪টি গোল ছিল তাঁর নামের পাশে। চোটের কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হয় নরওয়ের তারকাকে। তবে গত ডিসেম্বরে পিতৃত্বের স্বাদ পান হালান্ড। আর তারপরই জীবন বদলে গিয়েছে ম্যান সিটি তারকা স্ট্রাইকারের। চলতি মরশুমে ১১ ম্যাচে ইতিমধ্যেই ১৮টি গোল রয়েছে তাঁর নামের পাশে। রবিবার তাঁর একমাত্র লক্ষ্যভেদেই ব্রেন্টফোর্ডকে হারায় সিটিজেনরা। আর এই জয়ের পরই তাঁর এই দুরন্ত প্রত্যাবর্তনের জন্য যাবতীয় কৃতিত্ব ছেলেকে দিলেন নরওয়ে তারকা। বলেন, ‘কেরিয়ারে সেরা সময় কাটাচ্ছি। ছেলের জন্মের পর জীবন অনেকটাই বদলে গিয়েছে। এখন আর শুধুই ফুটবল নিয়ে ভাবি না। বাড়িতে ফিরে ওর সঙ্গে সময় কাটালে সব টেনশন কেটে যায়। ফলে অনেক চাপমুক্ত হয়ে মাঠে নিজেকে মেলে ধরতে পারি।’ উল্লেখ্য, দীর্ঘ সময় বাদে গত মরশুমে কোনও মেজর ট্রফি জিততে ব্যর্থ ম্যান সিটি। প্রিমিয়ার লিগে একটা সময় আট নম্বরে নেমে গিয়েছিল তারা। তবে লিগের শেষ ল্যাপে পরপর ম্যাচ জিতে প্রথম চারে শেষ করে তারা। এই পর্বে গোলে ফেরেন হালান্ডও। চলতি মরশুমে অবশ্য সাত ম্যাচ পরে সিটিজেনদের অবস্থান পঞ্চম স্থানে (১৩ পয়েন্ট)।

Advertisement

এদিকে, রবিবার প্রিমিয়ার লিগে আরও এক নজির গড়লেন পেপ গুয়ার্দিওলা। কোচ হিসেবে দ্রুততম ২৫০ ম্যাচ জয়ের নজির গড়লেন তিনি। স্পর্শ করলেন স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গারকে। তবে দুই কিংবদন্তি কোচের চেয়ে অনেক কম ম্যাচেই নজির গড়লেন ম্যান সিটি কোচ (৩৪৯ ম্যাচ)। ২৫০ ম্যাচ জিততে ম্যান ইউয়ের হয়ে ৪০৪ ম্যাচ লাগে ফার্গুসনের। আর আর্সেনালের কোচের পদে ওয়েঙ্গারের সেই সংখ্যাটা ৪২৩। আর এই নজিরের পর পেপ জানান, ‘ফার্গি ও ওয়েঙ্গারের সঙ্গে একই সারিতে জায়গা পাওয়া সত্যিই গর্বের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ