Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌতমের নামে ভুয়ো অ্যাকাউন্ট

গৌতমের নামে ভুয়ো অ্যাকাউন্ট
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নামে সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে ফেক অ্যাকাউন্ট। রবিবার মেয়র এ বিষয়ে শিলিগুড়ি পুলিস কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন। এনিয়ে তদন্তে নেমেছে পুলিস। মেয়র বলেন, আমার নামে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে খবর পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, ওই ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। মেয়রের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট খোলা হয়। তাতে মেয়রের বিভিন্ন অনুষ্ঠানের ছবি রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। তাতে সাড়া দেওয়ার পর ফোন নম্বর চাওয়া হচ্ছে। ফোন নম্বর দিলেই মেয়রের নাম ভাঙিয়ে ফোন করে অনলাইনে আসবাবপত্র বিক্রির টোপ দিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ