Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগস্টে জিএসটি আদায় ৬.৫ শতাংশ বেড়ে ১.৮৬ লক্ষ কোটি

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ  বাড়ল। এই খাতে গত আগস্টে সরকারের সিন্দুকে এসেছে ১.৮৬ লক্ষ কোটি টাকা। সোমবার সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গিয়েছে। গত বছরের আগস্টের তুলনায় জিএসটি আদায় ৬.৫ শতাংশ বেড়েছে।

আগস্টে জিএসটি আদায় ৬.৫ শতাংশ বেড়ে ১.৮৬ লক্ষ কোটি
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংগ্রহ  বাড়ল। এই খাতে গত আগস্টে সরকারের সিন্দুকে এসেছে ১.৮৬ লক্ষ কোটি টাকা। সোমবার সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানা গিয়েছে। গত বছরের আগস্টের তুলনায় জিএসটি আদায় ৬.৫ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের এই মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ১.৭৫ লক্ষ কোটি টাকা।  তবে চলতি বছরের জুলাই মাসে জিএসটি বাবদ সংগ্রহের পরিমাণ ছিল ১.৯৬ লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গে জিএসটি খাতে আদায় গত বছরের আগস্টের তুলনায় ৮ শতাংশ বেড়ে হয়েছে ৫,৪৭৩ কোটি টাকা।

Advertisement

সরকারি তথ্য অনুসারে, আগস্টে মোট অভ্যন্তরীণ রাজস্ব ৯.৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৩৭ লক্ষ কোটি টাকা। আমদানি থেকে কর সংগ্রহ ১.২ শতাংশ কমে হয়েছে ৪৯,৩৫৪ কোটি টাকা। বার্ষিক ভিত্তিতে জিএসটি রিফান্ড কমে হয়েছে ১৯,৩৫৯ কোটি টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ